রসুই
ফুড কোর্ট ও একাধিক আউটলেট

আউটলেট সেটেলমেন্ট কীভাবে কাজ করে

এক ছাদের নিচে কয়েকটি আউটলেট থাকলে একটাই প্রশ্ন বারবার আসে — “আজ কার টাকা কার কাছে আটকে আছে?” এই পাতায় উদাহরণ আর হিসাব দুটোই আছে, যাতে কাগজে-কলমে মিলিয়ে নিতে পারেন।

সমস্যাটা আসলে কী

ফুড কোর্টে একজন কাস্টমার তিন দোকান থেকে খাবার নিয়ে একটাই বিল দেন। টাকাটা ঢোকে যে কাউন্টারে বিল হয়েছে তার ড্রয়ারে। কিন্তু ওই টাকার পুরোটা তার নয় — বাকিটা অন্য আউটলেটের বিক্রি, সে শুধু তুলে রেখেছে।

রসুইয়ের নিয়মটা সহজ: খাবার যার, বিক্রির টাকাও তার। যে কাউন্টার টাকা তুলেছে, টাকাটা আপাতত তার হাতে আছে মাত্র।

একটা উদাহরণ, হিসাবসহ

ধরুন আপনার ফুড কোর্টে তিনটি আউটলেট — বিরিয়ানি ঘর, চাইনিজ কর্নারআর জুস বার। একজন কাস্টমার একসাথে অর্ডার করলেন:

খাবারকোন আউটলেটেরদাম
কাচ্চি বিরিয়ানিবিরিয়ানি ঘর৳ ৬৫০
চিকেন চাওমিনচাইনিজ কর্নার৳ ৩২০
বোরহানিজুস বার৳ ১৩০
মোট বিল৳ ১,১০০

পুরো ৳ ১,১০০ নগদে পরিশোধ হলো বিরিয়ানি ঘরের কাউন্টারে।

এখন হিসাবটা দাঁড়ায়

বিরিয়ানি ঘরের ড্রয়ারে ঢুকেছে ৳ ১,১০০। কিন্তু তার নিজের বিক্রি মাত্র ৳ ৬৫০। বাকি ৳ ৪৫০ অন্য দুই আউটলেটের — সেটাই সেটেলমেন্ট:

↗ বিরিয়ানি ঘর দেবে চাইনিজ কর্নারকে৳ ৩২০
↗ বিরিয়ানি ঘর দেবে জুস বারকে৳ ১৩০
↙ চাইনিজ কর্নার পাবে৳ ৩২০
↙ জুস বার পাবে৳ ১৩০

প্যানেলে ঠিক এভাবেই দেখবেন — কমলা মানে আপনি দেবেন, সবুজ মানে আপনি পাবেন। মিলে গেলে লেখা থাকবে “দেওয়া-নেওয়ার কিছু নেই”।

ড্রয়ারে এখন কত টাকা থাকার কথা

দিনের যেকোনো মুহূর্তে প্রতিটি আউটলেটের ড্রয়ারের হিসাব এই সূত্রে:

ড্রয়ারে এখন = সকালের ওপেনিং ক্যাশ+ আজ তোলা নগদ− অন্যকে দেওয়া সেটেলমেন্ট+ অন্যের কাছ থেকে পাওয়া সেটেলমেন্ট

উপরের উদাহরণে বিরিয়ানি ঘরের ড্রয়ার সকালে ৳ ২,০০০ নিয়ে শুরু হলে:

সকালের ওপেনিং ক্যাশ৳ ২,০০০
আজ তোলা নগদ+ ৳ ১,১০০
চাইনিজ কর্নারকে দেওয়া− ৳ ৩২০
জুস বারকে দেওয়া− ৳ ১৩০
ড্রয়ারে থাকার কথা৳ ২,৬৫০

দিনশেষে ড্রয়ার গুনে এই অঙ্কের সাথে মেলালেই বোঝা যায় হিসাব ঠিক আছে কি না। কম পড়লে সেটা তখনই ধরা পড়ে — মাস শেষে নয়।

টাকাটা কে বসায়

কেউ না। সেটেলমেন্টের অঙ্ক অর্ডার থেকে নিজে থেকেই বেরিয়ে আসে — কোন আইটেম কোন আউটলেটের, আর বিলটা কোন কাউন্টারে পরিশোধ হয়েছে, এই দুটো মিলিয়ে। তাই কাউকে হাতে হিসাব লিখতে হয় না, আর দুজনের খাতা আলাদা হওয়ারও সুযোগ নেই।

  1. অর্ডার হয় — প্রতিটি আইটেমের সাথে তার আউটলেট যুক্ত থাকে।
  2. বিল পরিশোধ হয় — রসুই মনে রাখে টাকাটা কোন কাউন্টারে ঢুকল।
  3. হিসাব আপডেট হয় — কে কাকে কত দেবে, সাথে সাথেই।
  4. টাকা হস্তান্তর হয় — দিয়ে দিলে “Settle” চেপে রেকর্ড করুন, হিসাব শূন্য হয়ে যায়।

যে দুটো কথা আগে জেনে রাখা ভালো

১. ওপেনিং ক্যাশ না বসালে ড্রয়ারের অঙ্ক শূন্য থেকে গোনা শুরু হয়।সেটেলমেন্টের হিসাব তাতেও ঠিক থাকে — ওটা অর্ডার থেকে আসে। কিন্তু “ড্রয়ারে এখন কত” অর্থপূর্ণ হয় তখনই, যখন সকালে ফ্লোটটা বসানো থাকে।
২. ড্রয়ার থেকে করা খরচ আউটলেট ধরে আলাদা হয় না। একাধিক আউটলেট থাকলে বাজার-খরচ বা বিল কোন ড্রয়ার থেকে গেল তা আলাদা করে রাখা হয় না, তাই ওটা ড্রয়ারের অঙ্ক থেকে বাদ যায় না। একটিমাত্র আউটলেট হলে বাদ যায়।

কোথায় দেখবেন

প্যানেলে ঢুকে ড্যাশবোর্ড — উপরে “ক্যাশ ও সেটেলমেন্ট — আজ” কার্ডেই সবটা আছে। বিস্তারিত, তারিখ ধরে খোঁজা, প্রিন্ট বা CSV লাগলে:ব্যাক অফিস → রিপোর্ট → আউটলেট সেটেলমেন্ট।

মালিক সব আউটলেট দেখেন। কোনো স্টাফ কেবল নিজের আউটলেটেরটাই দেখেন।

সেটেলমেন্ট রিপোর্ট খুলুন →