অতিথি ফোনেই বিল পান
একটি Share বাটন অর্ডারটিকে ব্যক্তিগত ওয়েব লিংকে বদলায় — আইটেম, পরিমাণ, অ্যাড-অন, লাইন নোট, সাবটোটাল, ডিসকাউন্ট, সার্ভিস চার্জ, ভ্যাট, মোট ও বাকি টাকা, বাংলা বা ইংরেজিতে।
শেয়ারযোগ্য ইনভয়েস ও অতিথির রিভিউ
রসুইয়ের প্রতিটি অর্ডারে Share বাটন আছে। এটি সেই অর্ডারের জন্য একটি ব্যক্তিগত অনলাইন বিল লিংক তৈরি করে — অতিথি ফোনে যে ডিজিটাল ইনভয়েস খোলেন — আর একই লিংক কাগজের বিলে QR হিসেবেও ছাপা যায়। ওই পেজেই অতিথি অর্ডার ও প্রতিটি খাবারে রিভিউ দেন, আর রিভিউ প্যানেলে চলে আসে।
শেয়ারযোগ্য ইনভয়েস ও অতিথির রিভিউ
অতিথি নিজের বিল হাতে পাবেন এবং সেখানেই রিভিউ দেবেন — এমনটা চাওয়া রেস্টুরেন্ট
অপারেশনাল সুবিধা
একটি Share বাটন অর্ডারটিকে ব্যক্তিগত ওয়েব লিংকে বদলায় — আইটেম, পরিমাণ, অ্যাড-অন, লাইন নোট, সাবটোটাল, ডিসকাউন্ট, সার্ভিস চার্জ, ভ্যাট, মোট ও বাকি টাকা, বাংলা বা ইংরেজিতে।
অতিথি অর্ডারে ও প্রতিটি খাবারে আলাদা রেটিং দেন, তাই মন্তব্য কোন আইটেমের সেটি বোঝা যায় — সাধারণ অভিযোগ হয়ে থাকে না।
জমা পড়া রিভিউ প্যানেলের ফিডব্যাক ও রিভিউ পাতায় ওঠে এবং রেস্টুরেন্টে বেল নোটিফিকেশন ও Android push যায়।
কীভাবে কাজ করে
অর্ডার লিস্ট বা অর্ডার ডিটেইলে Share চাপুন, তারপর লিংক কপি করুন, WhatsApp-এ পাঠান বা QR দেখান।
লিংক ব্রাউজারেই অতিথির নিজের বিল খোলে, বাংলা বা ইংরেজিতে; কিছু ইনস্টল করতে হয় না, লগইনও লাগে না।
অর্ডার ও প্রতিটি খাবারের স্টার ও মন্তব্য ফিডব্যাক ও রিভিউ পাতায় আসে, আর খাবারের রেটিং পাবলিক মেনুতে দেখা যায়।
রসুই আলাদা টুল নয়, অর্ডার ফ্লোর ভেতরেই রিভিউ নেয়। যেকোনো অর্ডার ডিজিটাল ইনভয়েস হিসেবে শেয়ার করা যায় এবং অতিথি সেই পেজেই অর্ডার ও প্রতিটি খাবারে বাংলা বা ইংরেজিতে রিভিউ দেন।
ফ্রিসহ সব প্ল্যানে আছে। বিল শেয়ার ও রিভিউ নেওয়া অর্ডার ফ্লোর অংশ, আলাদা পেইড অ্যাড-অন নয়। রেস্টুরেন্টের পাবলিক মেনু থাকলে সেখানে খাবারের রেটিং দেখা যায়, আর পাবলিক স্টোরফ্রন্ট Starter থেকে শুরু।
অর্ডার লিস্ট বা অর্ডার ডিটেইলে Share চাপুন। রসুই ওই অর্ডারের অনলাইন বিল লিংক তৈরি করে; আপনি লিংক কপি করতে পারেন, WhatsApp-এ পাঠাতে পারেন, অথবা স্ক্রিনের QR অতিথিকে স্ক্যান করতে দিতে পারেন।
হ্যাঁ। সেটিংস → প্রিন্টার সেটিংস-এ ইনভয়েস QR প্রিন্ট চালু করলে রসিদের ফুটারে QR যোগ হয়; অতিথি ছাপানো বিল স্ক্যান করে ডিজিটাল ইনভয়েস দেখেন ও রিভিউ দেন।
রেস্টুরেন্ট প্যানেলের ফিডব্যাক ও রিভিউ পাতায়; মন্তব্য কোন খাবারের সেটি নামসহ দেখানো হয়। রিভিউ এলে প্যানেলে বেল নোটিফিকেশন ও Android push-ও যায়।
খাবারের রেটিং দেখা যায় — পাবলিক মেনুতে একটি খাবার তার অতিথিদের দেওয়া রেটিংই দেখায়। স্টার ছাড়া শুধু মন্তব্য নোট হিসেবে থাকে, খাবারের স্কোর নড়ে না।
পেজটি সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয় না, ক্যাশও হয় না, আর অতিথির ফোন নম্বর মাস্ক করা থাকে। লিংকটি এক রেস্টুরেন্টের এক অর্ডারের জন্য সই করা, তাই অন্য রেস্টুরেন্টের সাইটে খোলে না। তবে আলাদা করে বাতিল করা যায় না, তাই অতিথি যাকে ফরোয়ার্ড করেন তিনিও বিলটি খুলতে পারেন।
Free প্ল্যানে শুরু করুন বা ডেমো খুলুন; বেশি limit বা connected module দরকার হলেই প্ল্যান বাছুন।