মূল কন্টেন্টে যান

ক্যাশ ও শিফট

ক্যাশিয়ারের শিফট ও ভেতরের fund-transfer রেকর্ড

ক্যাশিয়ারের shift খুলুন ও বন্ধ করুন; গোনা নগদের সঙ্গে হিসাবের expected balance মেলান। সেট করা payment-method balance-এর মধ্যে transfer রেকর্ড করুন। এগুলো ভেতরের রেকর্ড—bank বা wallet-এ টাকা পাঠায় না; inter-outlet settlement-ও আলাদা কাজ।

ওপেনিং ফ্লোটগুনে বন্ধপার্থক্য রেকর্ড

আউটলেট সেটেলমেন্ট কীভাবে হিসাব হয় — পূর্ণ গাইড

বিবরণ পর্যালোচনা: · Installed version ও hardware ডেমোতে মিলিয়ে নিন।

কীভাবে কাজ করে, কী প্রস্তুতি লাগে

নিজের অ্যাকাউন্ট, ডিভাইস ও কাজের ধরন দিয়ে ডেমোতে নিচের ধাপগুলো মিলিয়ে নিন। সফটওয়্যারের বিবরণ আপনার নির্দিষ্ট printer বা installed app version-এর পরীক্ষার বিকল্প নয়। বিস্তারিত প্ল্যান তুলনা

এই পাতার সব সুবিধার ক্ষেত্রে

প্ল্যান:
Free, Starter, Growth, Pro — অ্যাকাউন্টের সীমা, অনুমতি ও নিচের সেটআপের শর্ত প্রযোজ্য।
সংযোগ:
সেটআপ ও সবার ব্যবহারের রেকর্ডে ইন্টারনেট লাগে। নির্দিষ্ট desktop screen-এর কাজ আলাদা করে নিশ্চিত করুন।

ক্যাশিয়ারের shift closing

Opening cash লিখে shift collection/payout দেখুন; counted closing cash দিয়ে গরমিল পর্যালোচনা করুন।

কাজের ধাপ ও পরীক্ষা
Test shift খুলে cash sale ও payout লিখুন; closing-এ expected ও counted cash মেলান।
প্রস্তুতি ও প্রয়োজন
Shift/order permission, সঠিক operator/outlet ও বাস্তব cash count লাগে।
সীমা ও খেয়াল রাখার বিষয়
Shift close হলো drawer-control record; inter-outlet settlement বা automatic bank deposit নয়।

ভেতরের fund-transfer record

দুই configured payment-method balance-এর মধ্যে transfer লিখুন। Source-এ outgoing amount ও দেওয়া fee, destination-এ transfer amount যোগ হয়।

কাজের ধাপ ও পরীক্ষা
উদাহরণ: cash থেকে bank-নামের balance-এ ৳১,০০০ ও fee ৳১০ লিখে দুই ledger entry দেখুন। আসল টাকা আলাদাভাবে ব্যাংকের পদ্ধতিতে জমা দিন।
প্রস্তুতি ও প্রয়োজন
Settings edit permission, আলাদা valid payment method, amount ও প্রয়োজনে fee/note লাগে। Ledger/balance দেখতে Settings view লাগে; নিজের account-এর role মিলিয়ে নিন।
সীমা ও খেয়াল রাখার বিষয়
এটি শুধু internal ledger record বদলায়। Bank/wallet transfer API চালায় না, বাস্তবে cash দেয় না বা অন্য outlet-এর settlement নিজে করে না।

ক্যাশ ও শিফট

ফিচারটি যাদের জন্য

যেসব রেস্টুরেন্টে একাধিক মানুষ ক্যাশ ড্রয়ারে হাত দেন

  • দিনে দুই-তিন শিফটে ক্যাশিয়ার বদলায় এমন দোকান
  • যে মালিক বন্ধের সময় কাউন্টারে থাকতে পারেন না
  • প্রতিটি আউটলেটের ক্যাশ আলাদা রাখতে চান যারা
  • এখন খাতায় মিলিয়ে দেখেন যারা

অপারেশনাল সুবিধা

প্রতিদিনের সার্ভিসে কী বদলায়

হস্তান্তরের রেকর্ড থেকে যায়

প্রতিটি শিফটে কে খুলেছেন, কখন, কত ফ্লোট নিয়ে, কতটি অর্ডার হয়েছে আর শেষে কত গোনা হলো — সব থাকে।

পার্থক্যটা তর্ক নয়, একটা সংখ্যা

রসুই প্রত্যাশিত ক্যাশ হিসাব করে গোনা টাকার সঙ্গে পার্থক্য রাখে, তাই ক্যাশ কম পড়লে সেটি নাম ও সময়সহ লেখা একটি তথ্য।

কার্ড ও ওয়ালেটের টাকা আলাদা

কার্ড ও মোবাইল ওয়ালেটের টাকা ক্লোজিং স্লিপের জন্য যোগ হয়, কিন্তু ড্রয়ারের হিসাবে ধরা হয় না — কারণ ওটা ড্রয়ারে ছিলই না।

পুরো দিনের জন্যও একই হিসাব

যাঁরা শিফট নয়, দিন হিসেবে ভাবেন, তাঁদের জন্য দিন-শেষের হিসাবে আউটলেটের ওপেনিং ফ্লোট, ক্যাশ বিক্রি ও পরিশোধ দেখা যায়।

কীভাবে কাজ করে

কাজের ধাপগুলো দেখে নিন

১. শিফট খুলুন

ক্যাশিয়ার ড্রয়ারে আগে থেকেই থাকা ফ্লোট লিখে শিফট শুরু করেন।

২. কাউন্টার চালান

অর্ডার ও পেমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে খোলা শিফটের সঙ্গে যুক্ত হয়।

৩. গুনে বন্ধ করুন

হস্তান্তরের সময় ক্যাশিয়ার ড্রয়ার গুনে পরিমাণটি লেখেন।

৪. পার্থক্য দেখুন

রসুই প্রত্যাশিত ক্যাশ, গোনা পরিমাণ ও পার্থক্য — তিনটিই দেখায় ও রেখে দেয়।

যা যা অন্তর্ভুক্ত

  • ওপেনিং ফ্লোটসহ শিফট শুরু
  • ক্যাশিয়ার ও আউটলেটের সঙ্গে যুক্ত শিফট
  • শিফট চলাকালে ক্যাশ আসা ও যাওয়া
  • বন্ধের সময় প্রত্যাশিত ক্যাশের হিসাব
  • যিনি বন্ধ করছেন তাঁর দেওয়া গোনা ক্যাশ
  • শিফটের সঙ্গে পার্থক্য সংরক্ষণ
  • কার্ড ও মোবাইল ওয়ালেটের টাকা আলাদা
  • শিফটপ্রতি অর্ডার সংখ্যা
  • শিফটে নোট
  • তারিখের পরিসরে শিফট রিপোর্ট
  • আউটলেটভিত্তিক দিন-শেষের ওপেনিং ফ্লোট

সাধারণ জিজ্ঞাসা

দুই ক্যাশিয়ার কি শিফট বদলে ড্রয়ার হস্তান্তর করতে পারেন?

হ্যাঁ। একজন ড্রয়ার গুনে নিজের শিফট বন্ধ করেন, পরেরজন ড্রয়ারে যে ফ্লোট থাকে তা দিয়ে নতুন শিফট খোলেন। প্রতিটি শিফটে কে খুলেছেন, কখন, কত ফ্লোট, কতটি অর্ডার আর কত গোনা হলো তা থেকে যায়।

ড্রয়ারে কত থাকার কথা রসুই কীভাবে বোঝে?

ওপেনিং ফ্লোট, যোগ শিফট চলাকালে নেওয়া ক্যাশ, বিয়োগ ড্রয়ার থেকে বেরিয়ে যাওয়া ক্যাশ। আপনার লেখা গোনা পরিমাণ এর সঙ্গে মেলানো হয়, আর পার্থক্যটি রেকর্ড হয় — ঋণাত্মক মানে ক্যাশ কম।

কার্ড ও বিকাশের টাকা কি ড্রয়ারের হিসাবে ধরা হয়?

না। কার্ড ও মোবাইল ওয়ালেটের টাকা ক্লোজিং স্লিপের জন্য আলাদা যোগ হয়, কারণ ওই টাকা কখনো ড্রয়ারে ঢোকেনি। শুধু ক্যাশই প্রত্যাশিত অঙ্কে প্রভাব ফেলে।

শিফট নয়, পুরো দিনের ক্যাশের অবস্থা দেখা যায়?

হ্যাঁ। দিন-শেষের হিসাবে নির্দিষ্ট তারিখে আউটলেটের ওপেনিং ফ্লোট, তার বিপরীতে ক্যাশ বিক্রি ও পরিশোধ, এবং ড্রয়ারে কত থাকার কথা দেখা যায়। ওই অঙ্কটি হিসাব করে বের করা, গোনা নয় — গোনা পরিমাণ আসে শিফট বন্ধ করার সময়।

গোনার আগে প্রত্যাশিত অঙ্কটি কি ক্যাশিয়ারের কাছ থেকে লুকানো থাকে?

না। ব্লাইন্ড-কাউন্ট ব্যবস্থা নেই। রসুই মানুষটির দেওয়া অঙ্ক আর প্রত্যাশিত থেকে পার্থক্য রেকর্ড করে; আগে থেকে প্রত্যাশিত অঙ্ক লুকায় না।

আপনার রেস্টুরেন্টে এই ওয়ার্কফ্লো দেখুন

ফ্রি প্ল্যানে শুরু করুন, বা আগে ডেমো দেখুন।

বেছে নেওয়ার আগে কাজ ও খরচ মিলিয়ে নিন