মূল কন্টেন্টে যান

মাল্টি-আউটলেট ও ফুড কোর্ট মোড

ফুড কোর্ট বিলিং সিস্টেম: একাধিক আউটলেটে বিক্রি, টাকা সংগ্রহ ও সেটেলমেন্ট

ফুড কোর্টের কাউন্টার, কিংবা একটি কফি শপ ও তার পাশের কিচেনগুলো—সব একটি রেস্টুরেন্ট রেকর্ডের ভেতরে আলাদা আউটলেট হিসেবে, একই মেনুতে চলতে পারে। এক বিলে কয়েকটি আউটলেটের ডিশ থাকতে পারে এবং যেকোনো কাউন্টার পুরো পেমেন্ট নিতে পারে। রসুই প্রতিটি অর্ডারে তিনটি তথ্য আলাদা রাখে—অর্ডার কোথায় নেওয়া হয়েছে, প্রতিটি লাইন কার বিক্রি, আর টাকা কোন আউটলেট নিয়েছে। কাউন্টার-প্রতি প্ল্যান ও দাম দেখুন ফুড কোর্ট POS ও ম্যানেজমেন্ট সফটওয়্যার পাতায়।

এক মেনু, অনেক আউটলেটকাউন্টার জুড়ে এক বিলআউটলেট সেটেলমেন্ট

আউটলেট সেটেলমেন্ট কীভাবে হিসাব হয় — পূর্ণ গাইড

বিবরণ পর্যালোচনা: · Installed version ও hardware ডেমোতে মিলিয়ে নিন।

কীভাবে কাজ করে, কী প্রস্তুতি লাগে

নিজের অ্যাকাউন্ট, ডিভাইস ও কাজের ধরন দিয়ে ডেমোতে নিচের ধাপগুলো মিলিয়ে নিন। সফটওয়্যারের বিবরণ আপনার নির্দিষ্ট printer বা installed app version-এর পরীক্ষার বিকল্প নয়। বিস্তারিত প্ল্যান তুলনা

এই পাতার সব সুবিধার ক্ষেত্রে

প্ল্যান:
Starter, Growth, Pro — অ্যাকাউন্টের সীমা, অনুমতি ও নিচের সেটআপের শর্ত প্রযোজ্য।
সংযোগ:
সেটআপ ও সবার ব্যবহারের রেকর্ডে ইন্টারনেট লাগে। নির্দিষ্ট desktop screen-এর কাজ আলাদা করে নিশ্চিত করুন।

Outlet-এর বিক্রয় আয় ও টাকা সংগ্রহ

এক restaurant account-এর ভেতর একাধিক outlet চলতে পারে। Order-এর source outlet থাকে; kitchen-to-outlet mapping দিয়ে item-এর revenue owner ঠিক হয়।

কাজের ধাপ ও পরীক্ষা
উদাহরণ: একটি counter mixed-kitchen bill-এর টাকা নেয়; report-এ counter collection ও প্রতিটি outlet-এর নিজস্ব sale আলাদা করে মেলান।
প্রস্তুতি ও প্রয়োজন
Multi-outlet setup, branch allowance, kitchen ownership ও সঠিক source/payment collector লাগে।
সীমা ও খেয়াল রাখার বিষয়
Outlet আলাদা SaaS tenant নয়। ভিন্ন restaurant account এতে যুক্ত হয় না; order payment mode খাবারের kitchen নয়, order নেওয়ার setup অনুযায়ী।

Outlet-গুলোর settlement record

Collecting outlet-এর টাকা ও অন্য outlet-এর পাওনা আলাদা করে settlement লিখুন এবং বাকি balance দেখুন।

কাজের ধাপ ও পরীক্ষা
Mixed order দিয়ে payable/receivable দেখুন; আসল টাকা না পাঠিয়ে test settlement record করুন।
প্রস্তুতি ও প্রয়োজন
সঠিক outlet ownership/collection setting, finance access ও মেলানো source report লাগে।
সীমা ও খেয়াল রাখার বিষয়
Settlement record করলে bank/wallet transfer হয় না। এটি অতিথির bill ভাগ বা cashier shift closing নয়।

মাল্টি-আউটলেট ও ফুড কোর্ট মোড

ফিচারটি যাদের জন্য

এক রেস্টুরেন্টের নিচে একাধিক কাউন্টার বা কিচেন চালান যারা

  • এক ছাদের নিচে আলাদা আলাদা কাউন্টারের ফুড কোর্ট
  • পাশের কিচেনগুলোর বিল নেওয়া কফি শপ
  • প্রতিটি কাউন্টারের নিজের বিক্রি আলাদা দেখতে চাওয়া মালিক
  • দিন শেষে কাউন্টারে কাউন্টারে টাকা বুঝিয়ে দেওয়া ম্যানেজার

অপারেশনাল সুবিধা

প্রতিদিনের সার্ভিসে কী বদলায়

গেস্টের জন্য এক বিল

গেস্ট কয়েকটি কাউন্টার থেকে নিয়ে একবারেই, যেকোনো কাউন্টারে পে করে। প্রতিটি লাইন তার নিজের আউটলেটের সঙ্গেই থাকে।

প্রতিটি স্টেশন শুধু নিজের কাজ দেখে

কিচেন টিকিটে সেই স্টেশনের আইটেম থাকে, দাম থাকে না; এক কাউন্টার অন্য কাউন্টারের স্লিপ পায় না।

হিসাব নিজে বসাতে হয় না

নিজের বিক্রি, আদায় করা টাকা, payable ও receivable অর্ডার থেকেই আউটলেট-প্রতি বের হয়।

কীভাবে কাজ করে

কাজের ধাপগুলো দেখে নিন

১. কার কোনটা, আগে লিখে নিন

কোন কাউন্টার অর্ডার নেবে, প্রতিটি খাবারের আয় কার, কোন কিচেন রান্না করবে এবং কে টাকা নেবে—লিখে নিন। সবগুলো একই রেস্টুরেন্ট account-এর আওতায় থাকবে।

২. চালু করে কিচেন ম্যাপ করুন

Settings → Outlets-এ মাল্টি-আউটলেট মোড চালু করে প্রতিটি কিচেন স্টেশন তার মালিক আউটলেটের সঙ্গে ম্যাপ করুন। মোড চালু না করা পর্যন্ত বর্তমান সেটআপের কিছুই বদলায় না।

৩. দুই কাউন্টারের একটি বিল পরীক্ষা করুন

এক বিলে দুই আউটলেটের ডিশ দিন এবং টাকা নিন তৃতীয় কাউন্টারে। দেখুন প্রতিটি স্টেশনের টিকিটে শুধু নিজের লাইন আছে, অতিথির বিল একবারই হয়েছে এবং মোট মেনুর সঙ্গে মিলছে।

৪. দুটি রিপোর্ট ক্যাশের সঙ্গে মেলান

Outlet revenue & collection আলাদা করে দেখায় কোন আউটলেট কত আয় করল আর কত টাকা হাতে নিল; Inter-outlet settlement দেখায় কে কাকে কত দেবে। ক্লোজিংয়ে ভরসা করার আগে গোনা ক্যাশের সঙ্গে মিলিয়ে নিন।

৫. পেমেন্ট রেকর্ড করুন — টাকা নিজে যায় না

এক আউটলেট অন্যকে টাকা দিলে সেই settlement রেকর্ড করুন। রসুই হিসাব করে ও ব্যালেন্স রাখে; টাকা পাঠায় না, ব্যাংক বা merchant account ছোঁয় না, আর মালিকের ভাড়া বা commission হিসাব করে না। একটি টেস্ট অর্ডার void করে দেখুন ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে।

যা যা অন্তর্ভুক্ত

  • আউটলেট—প্রতিটি একেকটি branch, নিজের অর্ডার ফ্লোসহ
  • কিচেন স্টেশন থেকে আউটলেট ম্যাপিং, ডিশ-প্রতি override সহ
  • কয়েকটি আউটলেটের ডিশ নিয়ে এক বিল
  • দাম ছাড়া স্টেশনভিত্তিক কিচেন টিকিট
  • আউটলেট-প্রতি pay first বা pay later, সার্ভারে নিয়ন্ত্রিত
  • Outlet revenue & collection ও Inter-outlet settlement রিপোর্ট

সাধারণ জিজ্ঞাসা

একটি পিওএস দিয়ে কি ফুড কোর্টের কয়েকটি কাউন্টার চালানো যায়?

হ্যাঁ। মাল্টি-আউটলেট মোডে ফুড কোর্টের কাউন্টারগুলো একটি রেস্টুরেন্ট রেকর্ডের ভেতরে আলাদা আউটলেট হিসেবে, একই মেনু ও একই বিলিং সিস্টেমে চলে। প্রতিটি কিচেন স্টেশন একটি আউটলেটের অধীনে থাকে এবং প্রতিটি ডিশ একটি কিচেনে যায়, তাই ডিশটি তার কিচেনের আউটলেটের বিক্রি হিসেবে গোনা হয়; চাইলে ডিশ-প্রতি সেটি বদলানো যায়।

বাংলাদেশে ফুড কোর্ট পিওএস সফটওয়্যারের খরচ কত?

রসুইয়ের ফুড কোর্ট POS শুরু হয় Starter থেকে: মাসে ৳500 বা বছরে ৳3,500, ২টি আউটলেট ও দিনে ১৫০টি অর্ডার। Growth-এ ৫টি আউটলেট ও দিনে ৫০০টি অর্ডার, মাসে ৳1,200 বা বছরে ৳8,400; Pro-তে আউটলেট ও অর্ডারের প্রকাশিত সীমা নেই, মাসে ৳2,500 বা বছরে ৳17,500। কোনো সেটআপ ফি নেই; প্রিন্টার ও স্ক্রিন আলাদা কিনতে হয়।

এক কাউন্টার কি অন্য কাউন্টারের খাবারের বিল নিতে পারে?

হ্যাঁ। এক বিলে কয়েকটি আউটলেটের ডিশ থাকতে পারে এবং যেকোনো কাউন্টার পুরো পেমেন্ট নিতে পারে। অর্ডার কোথায় নেওয়া হয়েছে, প্রতিটি লাইন কার বিক্রি এবং টাকা কোন আউটলেট নিয়েছে—এই তিনটি তথ্য অর্ডারে আলাদা করে রাখা হয়।

আউটলেটগুলোর মধ্যে টাকা কীভাবে ভাগ হয়?

ডিফল্ট নিয়মে প্রতিটি আউটলেট নিজের লাইনের মূল্যের অনুপাতে পুরো আদায়ের ভাগ পায়, তাই সব ভাগ মিলিয়ে কাস্টমার যা দিয়েছে ঠিক তাই হয়। অন্য নিয়মে প্রতিটি আউটলেট নিজের আইটেমের মূল্য পায় এবং বাকিটা থাকে যে কাউন্টার টাকা নিয়েছে তার কাছে। নিয়মটি Settings → Outlets-এ বাছা যায়।

বিল বাতিল হলে বকেয়ার হিসাব কী হয়?

রসুইয়ে অর্ডার cancel আছে; reason code বা manager approval-সহ আলাদা void বা refund workflow নেই। এক আউটলেট অন্যকে কত দেবে তা অর্ডার থেকেই বের হয়, আলাদা করে জমা থাকে না—তাই বাতিল বিল নিজে থেকেই হিসাব থেকে বাদ যায় এবং আলাদা কোনো adjustment দিতে হয় না।

কিচেন শুরুর আগেই টাকা নেওয়া বাধ্যতামূলক করা যায়?

হ্যাঁ। প্রতিটি আউটলেটের জন্য অর্ডার ফ্লো বাছা যায়—pay first, যা ফুড কোর্ট কাউন্টারের জন্য, অথবা টেবিল সার্ভিসের জন্য pay later; সঙ্গে কিচেন টিকিট কখন যাবে তাও—কনফার্মে, নাকি পেমেন্টের পরে। pay first কাউন্টার থেকে বিল না নিয়ে অর্ডার কিচেনে পাঠানো যায় না, কারণ শুধু স্ক্রিন নয়, সার্ভারই তা আটকে দেয়।

ফুড কোর্ট মোডে কী কী নেই?

আউটলেটভিত্তিক স্টক চালু করা যায়; আগে প্রতিটি আউটলেটের শুরুর স্টক দিতে হবে। Table move ও eligible order merge-এ একই branch ও open order-এর শর্ত আছে; table management-এ দেখুন। এক bill সিট বা item অনুযায়ী ভাগ করা যায় না। পিকআপ টোকেন হলো অর্ডার নম্বর; প্রতিদিন রিসেট হওয়া আউটলেট-প্রতি টোকেন কাউন্টার নেই। রেকর্ড করা settlement payout আউটলেটগুলোর মধ্যেই থাকে, পেমেন্ট মেথডের ব্যালান্সে পোস্ট হয় না।

আপনার রেস্টুরেন্টে এই ওয়ার্কফ্লো দেখুন

ফ্রি প্ল্যানে শুরু করুন, বা আগে ডেমো দেখুন।

বেছে নেওয়ার আগে কাজ ও খরচ মিলিয়ে নিন